কুলাউড়ার শাহীন হত্যাকান্ড : থানায় আসামির আত্মসমর্পণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

কুলাউড়ার শাহীন হত্যাকান্ড : থানায় আসামির আত্মসমর্পণ

  • বুধবার, ১১ জুন, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

Manual5 Ad Code
এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রীর সামনে মারধরের শিকারের প্রতিশোধ নিতে ব্যাটারিচালিত অটোরিকশার চালক শাহীন আহমদকে (২৬) ৩০ মে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায়
 হত্যা করেন বলে স্বীকার করেছেন আসামি আবদুল হান্নান (৩৫)। গতকাল মঙ্গলবার বিকেলে বড়লেখা থানায় গিয়ে আত্মসমর্পণের পর পুলিশকে এ তথ্য জানান তিনি। ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আবদুল হান্নান বড়লেখা উপজেলার গঙ্গারজল এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে কুলাউড়া পৌর শহরের দক্ষিণ জয়পাশা এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। হত্যাকাণ্ডের শিকার শাহীন আহমদও একই এলাকার বাসিন্দা ও হান্নানের প্রতিবেশী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, ঘটনার পর থেকে হান্নান বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে বড়লেখা থানায় আত্মসমর্পণ করেন তিনি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
হান্নানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদকারী এসআই এনামুল জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি করতেন হান্নান। বিভিন্ন সময় তাঁকে এ কাজে বাধা দিতেন প্রতিবেশী শাহীন। ২৯ মে আবার ঝগড়াঝাঁটি করতে দেখে শাহীন ক্ষিপ্ত হয়ে স্ত্রীর সামনেই হান্নানকে মারধর করেন। এ কারণে প্রতিশোধ নিতে পরদিন (৩০ মে) শাহীনকে ছুরিকাঘাত করেন হান্নান। তাঁকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!