কুলাউড়ায় সেফটিক ট্যাঙ্কে পড়ে ২ চা শ্রমিকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

কুলাউড়ায় সেফটিক ট্যাঙ্কে পড়ে ২ চা শ্রমিকের মৃত্যু

  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানে ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে ছাগল উদ্ধার করতে গিয়ে ২ চা শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর ৪ ঘন্টা পর দমকল বাহিনীর সদস্যরা লাশ দুটি সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করে। শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় লোকজন ও শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী জানান, বেলা আনুমানিক ২টায় বাগানের একটি সেফটিক ট্যাঙ্কে একটি একটি ছাগল পড়ে যায়। এসময় ছাগলটি উদ্ধারে বাগানের মসজিদ গলির দুর্গাচরণ বাউরি (৪৫) প্রথমে সেফটিক টেঙ্কে নামেন। তার কোন সাড়াশব্দ না পেয়ে একই এলাকার রাবন বাউরির ছেলে রাজু বাউরি (২৫) ট্যাঙ্কে নামেন। দু’জন দীর্ঘক্ষণ ফিরে না আসায় চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেয়া হয় নিকটবর্তী কমলগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসে।

শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী আরও জানান, ফায়ার সার্ভিসের লোকজন এসে রাত ৬টায় লাশ দুটো উদ্ধার করেছেন। তবে কুলাউড়া থানা পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) ঘটনাস্থলে পৌঁছায়নি।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, তিনি সেফটিক ট্যাঙ্কে পড়ে ২ চা শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। লাশ উদ্ধার হলে থানায় নিয়ে আসবে বলে তিনি জানান। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!