‘কুলাউড়া হাসপাতালে রোগিদের নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদের প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

‘কুলাউড়া হাসপাতালে রোগিদের নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদের প্রতিবাদ

  • বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা. বিজ্ঞাপন ::

Manual8 Ad Code

কুলাউড়া হাসপাতালের রোগিদের নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ শিরোনামে দৈনিক কালবেলাসহ স্থানীয় পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জুনেদ জাহিদ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মুক্তার আহমদ।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

তিনি লিখিত এক প্রতিবাদলিপিতে জানান, ঠিকাদার নিয়োগে অনিয়মের বিষয়টি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। যথাযথ নিয়ম অনুসরণ করে আমি ঠিকাদার হিসেবে নিয়োগ পাই। কোন প্রকার অনিয়ম ছাড়াই বিগত ২২-২৩ অর্থ বছর থেকে খাদ্য সরবরাহ করে আসছি। নিয়ম অনুয়াযী রোগিদের প্রতিদিন সকালে খাবারের পন্য সামগ্রী হাসপাতালে নিয়ে আসার পর ইউএইচএফপিও, আরএমওর উপস্থিতিতে বাবুর্চি সাজিয়া বেগম তালিকা অনুযায়ী সেগুলো সমঝে রাখেন। বেশিরভাগ সময় ইউএইচএফপিও ডা: জাকির হোসেন নিজে ওজন মাপার ডিজিটাল মিটার দিয়ে ওজন করে মালামাল গ্রহণ করেন। হাসপাতালের খাবার সরবরাহে কোন কর্মকর্তা কর্মচারী জড়িত নন। ফলে এখানে কোন অনিয়মের সুযোগ নাই। ভ্যাট টেক্স কর্তন করে সরকারি বরাদ্ধকৃত ১৬৭ টাকায় বর্তমান উর্ধ্বগতির বাজার মুল্যে রোগিদের নাস্তাসহ ২ বেলা খাবার সর্বোচ্চ মান বজায় রেখে সরবরাহ করে থাকি। চলতি অর্থবছরে হাসপাতালে খাবারের টেন্ডারে অংশ নেয় শিউলী এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা টেন্ডার না পেয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এধরনের মিথ্যা ও অপপ্রচারমুলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।##

মুক্তার আহমদ,
স্বত্ত্বাধিকারী, জুনেদ জাহিদ ট্রেডার্স

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!