কুলাউড়ায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার : মৃত্যু নিয়ে রহস্য! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কুলাউড়ায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার : মৃত্যু নিয়ে রহস্য!

  • বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা কুলাউড়া  ::

Manual1 Ad Code

মৗলভীবাজারের কুলাউড়া পৌরশহরের উছলাপাড়া থেকে সুরাইয়া ইয়াছমিন রুহি (১৬) নামক এক স্কুলছাত্রীর লাশ ০৩ জুলাই বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত স্কুলছাত্রী রুহি কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। রুহি আত্মহত্যা করলেও আত্মহত্যার পেছনে নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কুলাউড়া পৌরসভার উছলাপাড়ার বাসিন্দা ও শহরের মিলিপ্লাজার ব্যবসায়ী কামাল উদ্দিন চৌধুরীর বাসায় ০২ জুলাই বুধবার রাতের কোন একসময় স্কুল ছাত্রী রুহি গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সকালে নিজ কক্ষের দরজা না খোলায় ডাকাডাকির এক পর্যায়ে দরজা ভেঙে কামাল উদ্দিন চৌধুরী রুমে প্রবেশ কওে লাশ ঝুলতে দেখেন। তিনি ঝুলন্ত লাশ নামিয়ে বিছানায় রেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual2 Ad Code

নিহত স্কুল ছাত্রী রুহি খালার বাসায় থেকে লেখাপড়া করতো। তার মুল বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে। রুহির মা ফাতেহা ইয়াসমিন সাকি ও পিতা শেখ রুমান আলী জানান, রুহির খালা লাকি আক্তার সকাল ৭টায় তাদের ফোন দিয়ে জানান, রুহি দরজা খুলছে না। তাড়াতাড়ি আসার জন্য। তারা এসে রুহির লাশ দেখতে পান। রুহির মৃত্যুও জন্য তিনি থানায় মামলা করবেন।

জানা যায়, রুহিকে এক ছেলে প্রেমের প্রস্তাব দিতো। ওই ছেলে তার প্রস্তাবে রাজি না হলে আত্মহত্যা করে মরতে হবে বলে হুমকি দেয়। ধারণা করা হচ্ছে ওর হুমকি আর রুহির আত্মহত্যা এক সুতোয় গাথা।

Manual2 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আফছার জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হচ্ছে। আপাতত অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এবং ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews