কুলাউড়ার শরীফপুর সীমান্তে ৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয়  বিএসএফ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে রুহেল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সাফল্য—৪২টি পর্তুগাল ভিসা সম্পন্ন হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ

কুলাউড়ার শরীফপুর সীমান্তে ৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয়  বিএসএফ 

  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের  কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ১৮ জুলাই শুক্রবার ভোর আনুমানিক ৪টায় শরীফপুর সীমান্তের হরিপুর গ্রামের ৩ যুবককে ধরে নিয়ে যায়।
 বিজিবির ৪৬ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক ফিরোজ জানান, শরীফপুর সীমান্তে ৩ যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্যটি পেয়েছি। স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে এ বিষয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের ধরে নেয়ার কোন সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
 সীমান্ত এলাকার সঞ্জবপুর গ্রামের লোকজন  জানান, শুক্রবার ভোরে শরীফপুরে সীমান্তে হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে সাইদুর রহমান(২৬), আনু মিয়ার পুত্র সোহাগ (২৮) ও সিপার (২২) কে বিএসএফ ধরে যায়। কেন ধরে নিয়ে গেছে এবং তাদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে বিজিবি বলছে, যাদের ধরে নিয়ে গেছে তাদের পরিবার থেকে বিজিবির কাছে জিডি করতে হবে। তারপর তারা ভারতীয় বিএসএফের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলবে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কোন আলোচনা হয়নি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, শরীফপুর সীমান্ত এলাকা থেকে ৩ বাংলাদেশীকে বিএসএফ ধরে নিয়ে তথ্যটি পেয়েছি। বিস্তারিত খোজ নিচ্ছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!