৩ বাংলাদেশীকে ফিরিয়ে দিতে বিএনপি নেতা আবেদ রাজার ৪৮ ঘন্টার আল্টিমেটাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

৩ বাংলাদেশীকে ফিরিয়ে দিতে বিএনপি নেতা আবেদ রাজার ৪৮ ঘন্টার আল্টিমেটাম

  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

ভারতীয় আগ্রাসন প্রতিরোধ ও বিএসএফ কর্তৃক কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে ৩ বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ এবং তাদের ৪৮ ঘন্টার মধ্যে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া বিএনপি নেতারা। উপজেলা বিএনপির কার্যালয়ে ২২ জুলাই মঙ্গলবার সংবাদ সম্মেলনে করে এই দাবি জানান।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাড. আবেদ রাজা। তিনি বলেন, ‘একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করে মানুষ ধরে নিয়ে যাওয়া অন্যায়। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। দেশ হিসেবে আমাদের অগ্রগতি তাদের সহ্য হচ্ছে না। ৪৮ ঘন্টার মধ্যে আটককৃতদের ফিরিয়ে দেওয়ার আল্টিমেটাম দিচ্ছি। অন্যতায় সীমান্তের এই জনপদের মানুষকে নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামবো।’

সংবাদ সম্মেলনে এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শামীম, শামীম আহমদ ও মোহিতুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার ভোর রাতে বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করে ভারতীয় বিএসএফ হরিপুর এলাকা থেকে সঞ্জরপুর গ্রামের আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২) ধরে নিয়ে যায়। বর্তমানে ভারতের জেলহাজতে রয়েছেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!