কুলাউড়ায় ফ্যাসিস্টযুক্ত বিএনপির কমিটি বাতিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কুলাউড়ায় ফ্যাসিস্টযুক্ত বিএনপির কমিটি বাতিল

  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিএনপির একটি ওয়ার্ড কমিটিতে ফাসিষ্টদের সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের অর্ন্তভুক্ত করে বিনা কাউন্সিলে কমিটি গঠনের অভিযোগে অভিযুক্ত সেই কমিটি বাতিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। ২৭ জুলাই রোববার বির্তকিত উক্ত ওয়ার্ড কমিটি বাতিলের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ফয়জুল করীম ময়ুন।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটিতে ত্যাগী বিএনপির নেতাকর্মীরা বাদ পড়েছেন এবং কাউন্সিল ছাড়াই কমিটি গঠিত হওয়ায় দলের নিবেদিতরা উপজেলা ও জেলা বিএনপির নিকট লিখিত আবেদন করে হস্তক্ষেপ কামনা করেছিলেন। দলের বৃহত্তর স্বার্থে এবং দলের র্দুদিনের সকলকে নিয়ে দলকে এগিয়ে নিতে চাই। কোন ধরনের প্রশ্ন যেনো না থাকে এবং দলের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে বরমচালের ৮ নং ওয়ার্ড কমিটি পুনরায় গঠনের জন্য পূর্বের কমিটি বাতিল করেছি।

Manual6 Ad Code

উপজেলা বিএনপির সিনিয়ির যুগ্ন আহবায়ক বদরুল হোসেন খান, বিএনপি নেতা জুনেদ আহমদ, বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোক্তাদির মুক্তার, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল জহুর ডেন, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ জমশেদকে আগামী ৪ দিনের মধ্যে উক্ত কমিটি গঠনের জন্য দায়িত্ব দিয়েছি। ’

এব্যাপারে বরমচাল ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত খান বলেন, ৮ নং ওয়ার্ড কমিটি কাউন্সিল ছাড়াই বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করে ঘোষনা করা হয়। এতে বিক্ষোভে ফেটে পড়েন ওয়ার্ডের বিএনপির নিবেদিত ও দুর্দিনে বিএনপির যারা হাল ধরেছিলেন সেসমস্থ নেতাকর্মীরা। তারা মানব বন্ধন করেছেন, উপজেলা, জেলা ও কেন্দ্র বিএনপির নিকট লিখিত আবেদন করে প্রতিকার চেয়েছিলেন। অবশেষে বিতর্কিত কমিটি বাতিল করেছেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ফয়জুল করীম ময়ুন।

Manual1 Ad Code

এব্যাপারে কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান বলেন, বিভিন্ন অভিযোগ থাকায় বরমচালের ৮ ও ২ নং ওয়ার্ড ও কাদিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কমিটি বাতিল করে পুনরায় নতুন করে কমিটি গঠনের সিদ্বান্ত দেওয়া হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews