একই রাতে ৭টি গরু চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

একই রাতে ৭টি গরু চুরি

  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একই রাতে ৩ জন কৃষকের ৫টি ও পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ২টি গরু চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে এসব গরু চুরি হয়। ফলে ৫ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হন কৃষকরা।

স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার বাদে সোনাপুর গ্রামের গোলাপ মিয়ার ২টি, রামচন্দ্রপুর গ্রামের আসুক মিয়ার ২টি, রঘুনাথপুর গ্রামের জামসেদ হোসেনের একটি গরু চুরি হয়। এই পাঁচটি গরুর বাজার মূল্য হবে প্রায় ৪ লাখ টাকা। একই রাতে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলের পার গ্রামের আব্দুস কুদ্দুস এর ২টি গরু চুরি হয়। গরু দু’টির বাজার মূল্য হবে প্রায় এক লাখ টাকা।

Manual5 Ad Code

শমশেরনগর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য রেহেনা বেগম গরু চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, এতে গৃহস্তরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, গরু চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে খতিয়ে দেখা হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews