কুলাউড়ায় প্রতারকের বাড়ির সামনে আমরণ অনশনে ব্যবসায়ী পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় প্রতারকের বাড়ির সামনে আমরণ অনশনে ব্যবসায়ী পরিবার

  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলায় এক প্রতারকরে খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক ব্যবসায়ী। প্রতারণার শিকার এই ব্যবসায়ী স্ব-পরিবারে প্রতারকের বাসার প্রধান ফটকে শুরু করেছেন আমরণ অনশন। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে এই অনশন শুরু করেন ব্যবসায়ী পরিবার।

Manual7 Ad Code

আমরণ অনশনকারী ব্যবসায়ী আমিনুল ইসলাম রিয়াদ জানান, বাসা করার জন্য ৫শতক জমি ক্রয় করতে পৌর এলাকার ইসলামবাগ আবাসিক এলাকার বাসিন্দা ছাব্বির জামিল ও এমদাদ হককে কয়েক কিস্তিÍতে ২৪ লাখ ৫০ হাজার টাকা দেন। আমিনুল ইসলাম রিয়াদ একজন বিকাশ এজেন্ট ব্যবসায়ী। যে টাকা তিনি ছাব্বির জামিলকে দিয়েছেন সেই টাকাগুলো তার জমানো ও পৈত্রিক সম্পত্তি বিক্রির।

Manual1 Ad Code

আমিনুল আরও জানান, টাকা দেয়ার ৮ মাস অতিবাহিত হলেও ছাব্বির জামিল জমি রেজিস্ট্রি করে না দিয়ে উল্টো হুমকি ধামকি দিচ্ছে। বিষয়টির কোন সুরাহা করতে না পেরে প্রাপ্য অর্থ ফেরত ও ন্যায় বিচারের দাবিতে ব্যবসায়ী আমিনুল ইসলাম রিয়াদ, তার মা রওশন আরা বেগম ও বোন ব্যাংক কর্মচারী দিলারা বেগমকে নিয়ে সোমবার সকাল ১০ টা থেকে আমরণ অনশন শুরু করেন।

ব্যবসায়ী আমিনুল ইসলাম রিয়াদ জানান, টাকা ফেরৎ ও ন্যায় বিচার যতক্ষণ না পাবেন ততক্ষণ আমরণ অনশন চলবে।

অভিযুক্ত এমদাদ হক জানান, টাকা নেয়ার সাথে আমাকে কেন জড়ানো হচ্ছে জানি না। আমি কোন টাকা নেইনি। ব্যবসায়ী আমিনুল ইসলাম রিয়াদ জমি কেনার জন্য ছাব্বির জামিলকে টাকা দিয়েছেন তা আমি জানি। প্রয়োজনে আদালতে গিয়েও বলবো। তবে টাকার পরিমান আরও কম।

Manual8 Ad Code

অভিযুক্ত ছাব্বির জামিল জানান, টাকা দেয়ার ঘটনা সম্পুর্ণ মিথ্যা। সে যদি প্রমাণ করতে পারে, আমি তারে ক্ষতিপূরণসহ সব টাকা পরিশোধ করবো। সে আমার নিরবতার সুযোগে এই ঘটনা করছে। সে তার বাপের চিকিৎসার জন্য উল্টো দেড় লাখ টাকা নিছে। এখন আমার বাসার সামনে বসে অনশন নাটক করছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!