তিন টার্গেট নিয়ে দেশে তান্ডবের ছক আওয়ামী লীগের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

তিন টার্গেট নিয়ে দেশে তান্ডবের ছক আওয়ামী লীগের

  • শনিবার, ৯ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক :: প্রধান ৩ টার্গেট নিয়ে দেশে তান্ডব করার ছক কষছিল কার্যক্রম স্থগিত হওয়া ফ্যাসিস্ট আওয়ামীলীগ। দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ‘আগস্ট রিটার্ন হিট প্ল্যান’ নামে ষড়যন্ত্রের ছকে তিন টার্গেট নিয়ে নেতা কর্মীদের গোপন যোগাযোগ বেড়েছে। ওই পরিকল্পনার অংশ হিসেবে প্রশিক্ষণেরও ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে গোয়েন্দা সংস্থার তৎপরতায় তা ভণ্ডুল হয়ে যায়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, দলটির লুকিয়ে থাকা নেতাকর্মীদের একটি অংশ নতুন করে দেশে অরাজকতা করার ছক কষছে। এ পরিকল্পনায় তারা তিনটি বিষয়কে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে, যাতে করে পূর্বের ব্যর্থতা কাটিয়ে উদ্দেশ্য পূরণ করা যায়।

Manual7 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন এই ছক নিয়ে ইতোমধ্যে অভ্যন্তরীণ বৈঠক ও গোপন যোগাযোগ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গভীর নজরদারিতে রেখেছে এবং যেকোনো নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে।

Manual1 Ad Code

তিনি আরও জানান, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews