কুলাউড়ায় স্ত্রীর উপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ায় স্ত্রীর উপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
 
মৌলভীবাজারের কুলাউড়া  উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর বিরুদ্ধে ভিডিও বার্তা দিয়ে  ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আশিক মিয়া (৩২) নামক এক গাড়ি চালক.। বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫ টায় আখাউড়া সিলেট রেল সেকশনের টিলাগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে রবিরবাজার লেভেল ক্রসিংয়ে  এই ঘটনা। আশিক মিয়া  উপজেলার পৃথিপপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে।
এদিকে ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিক মিয়ার দেওয়া একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। এতে তিনি বলেন স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।।
কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক জানান, আমরা বিষয়টি শুনেছি। এই ঘটনা রেলওয়ে থানার আওতাধীন এলাকায় হওয়াতে প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানান অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম তালুকদার বলেন, কুলাউড়া ও লংলা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী রবিরবাজারগামী সড়কের লেভেল ক্রসিংয়ে বিকাল আনুমানিক ৫ টায় এই ঘটনা ঘটে। আমরা খবর পাওয়ার পর লাশ উদ্ধার করতে এস আই ননী গোপাল ও এস আই দীপক দাসের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। এব্যাপারে খানায় অপমৃত্যু মামলা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!