কুলাউড়ায় ইটভাটা শ্রমিকের রহস্যময় মৃত্যু! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

কুলাউড়ায় ইটভাটা শ্রমিকের রহস্যময় মৃত্যু!

  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে খলিল (৪০) নামক এক ইটভাটা শ্রমিকের রহস্যময় মৃত্যু হয়েছে। পুলিশকে না জানিয়ে লাশ শ্রমিকের গ্রামের বাড়ি সাতক্ষিরা জেলায় পাঠিয়ে দেযা হয়েছে।

Manual1 Ad Code

স্থানীয় লোকজন ও কুলাউড়া হাসপাতাল সুত্রে জানা যায়, সোমবার ১৯ অক্টোবর বেলা ২টা ৪০ মিনিটে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসে খলিল (৪০) নামক এক ইটভাটা শ্রমিককে। হাসপাতালে নিয়ে আসার পর কুলাউড়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ওই শ্রমিককে মৃত ঘোষণা করে। হাসপাতালের রেজিস্টারে নিহত খলিলের পিতার নাম আরিজুন গ্রাম রামপাশা আরব ব্রিকফিল্ড উল্লেখ করা হয়।

হাসপাতাল থেকে লাশ নিয়ে বিষয়টি পুলিশকে না জানিয়ে অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষিরা জেলায় পাঠিয়ে দেয় ব্রিকফিল্ড মালিক। বিষয়টি এলাকায় মানুষের জানাজানি হলে শুরু হয় আলোচনা সমালোচনা।

Manual8 Ad Code

ব্রিকফিল্ড মালিক কালাই মিয়া জানান, শ্রমিক খলিল অসুস্থ ছিলো। হঠাৎ মারা গেছে। তার লাশ সাতক্ষিরায় পাঠিয়ে দেয়া হয়েছে। নিহত খলিলের সঠিক ঠিকানা বলতে রাজি হননি।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, বিষয়টি আমি জানি না। বিষয়টি এখনই তদন্ত করে দেখছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!