কুলাউড়ায় ট্রাক চাপায় কিশোরের মৃত্যু : চালক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কুলাউড়ায় ট্রাক চাপায় কিশোরের মৃত্যু : চালক আটক

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে ট্রাকচাপায় ২২ অক্টোবর বৃহস্পতিবার তানভীর হোসেন কাওছার (১৩) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক চালক সোহেল আহমদ (৩৫) কে আটক করেছে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, ট্রাক বোঝাই একটি ট্রাক পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সম্মুখে বিকেল আনমানিক ০২ টায় বাইসাইকেল আরোহী কিশোর তানভীর হোসেন কাওছারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাক চালক সোহেল আহমদকে আটক করে গণধোলাই দিয়ে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করে এবং ট্রাক চালককে আটক করে কুলাউড়া থানায় নিয়ে যায়। ইট বোঝাই ট্রাক (নং মৌলভীবাজার ড ১১০৫২০) ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

Manual4 Ad Code

নিহত কিশোর তানভীর আহমদ কাওছার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা গ্রামের দরিদ্র জহির আলীর পুত্র। সে রবিরবাজারে কাঠ মিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করে।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, শিশুর লাশ ময়নাতদন্তের মৌলভীবাজার মর্গে পাঠানো হবে। নিহত কিশোরের পরিবার মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!