কুলাউড়ায় বিএনপির কাউন্সিল ১৩ সেপ্টেম্বর : ৪ পদে ১৭ প্রার্থীর লড়াই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

কুলাউড়ায় বিএনপির কাউন্সিল ১৩ সেপ্টেম্বর : ৪ পদে ১৭ প্রার্থীর লড়াই

  • সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আগামী ১৩ সেপ্টেম্বর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহের শেষে মোট ১৭ জন প্রার্থী রোববার (৩১ আগস্ট) প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কাউন্সিলকে ঘিরে কালো টাকার ছড়াছড়ির আশঙ্কা করছেন নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রার্থী।

Manual4 Ad Code

উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার মো. রেদোয়ান খান জানান, ‘৫ পদে যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন সভাপতি পদে মো. শওকতুল ইসলাম শকু ও জয়নাল আবেদীন খান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল জলিল জামাল, বদরুল হোসেন খান, আজিজুর রহমান মনির ও জয়নুল ইসলাম জুনেদ, সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সজল, শামীম আহমদ চৌধুরী ও সুফিয়ান আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমর উদ্দিন আহমদ কমরু, মইনুল হক বকুল ও সারোয়ার আলম বেলাল, সাংগঠনিক সম্পাদক পদে দেলোয়ার হোসেন, সিপার আহমদ, মইন উদ্দিন স্বপন, আব্দুল মুক্তাদির মনু ও নুরুল ইসলাম ইমন।

Manual7 Ad Code

তিনি আরও জানান, ২ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে। এ কাউন্সিলে মোট ১৩ ইউনিয়নের ৯২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

Manual6 Ad Code

উপজেলা বিএনপির এই কাউন্সিল পরিচালনায় ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান। অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর সামসুল ইসলাম আলম ও প্রভাষক আব্দুল মুহিত চৌধুরী রিপন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!