বিসিবি’র অফিসিয়াল আম্পায়ার হলেন কুলাউড়ার রুমি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

বিসিবি’র অফিসিয়াল আম্পায়ার হলেন কুলাউড়ার রুমি

  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের জামিলা আক্তার রুমির নতুন এক মাইলফলক স্পর্শ করলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমোদিত অফিসিয়াল আম্পায়ার হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে। চলিত উইমেন্স চ্যালেঞ্জ কাপ ২০২৫-এ তাকে মাঠে আম্পায়ার হিসেবে দায়ীত্ব পালনে দেখা যায়।তাঁর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।

চলিত উইমেন্স চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে বিডি বয়েজ অনূর্ধ্ব-১৫ ও বিডি উইমেন্স রেড দলের মধ্যকার খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন রুমি। মাঠে তাঁর নিপুণ সিদ্ধান্ত ও নিরপেক্ষ মনোভাব খেলোয়াড় ও দর্শক সবার প্রশংসা কুড়িয়েছে।

রুমি বাড়ী রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামে। বাবা সিএনজি চালক আব্দুল মান্নান এবং মা নুরুন্নাহার দম্পতির চার সন্তানের মধ্যে রুমি সবার ছোট।

খেলাধুলা হাতেখড়ি ছোটবেলা থেকেই। বিশেষ করে ক্রিকেটের প্রতি আসক্তি বেশি ছিলো। মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় থেকেই ক্রিকেটের প্রথম যাত্রা শুরু। এজন্য সে কৃতজ্ঞ তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহেদ আলী, সহকারী শিক্ষক, কামরুল হাসান সামাদ ও সাবেক শিক্ষক ছাদিকুর রহমানের প্রতি। ২০১৬ সালে কুলাউড়ার ব্লু কিংস ক্রিকেট একাডেমীতে রুমি ভর্তি হয় এবং সেখান থেকে তার খেলোয়াড় জীবনের নতুন যাত্রা শুরু হয়।

রুমি ক্যারিয়ার, ইন্দিরা রোড ক্রিকেট একাডেমির আবাসিক ছাত্রী এবং এই একাডেমির হয়ে সে তিন সিজন ঢাকা প্রথম বিভাগে লীগে অংশ নিয়েছে। সে অ১৯ ক্যাম্পেও ছিলো।  ২০২১ সালের ডিসেম্বরের ৪ তারিখ থেকে বিকেএসপির আবাসিক ক্যাম্পে রুমি ৬ মাসের অনুশীলন করে।

সেরা সাফল্য, রুমি মূলত উইকেট কিপার ব্যাটসম্যান। ২০১৬ সালে কুলাউড়ার মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় শীতকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগীতায় বকুল অঞ্চলে ক্রিকেটে পর্যায়ক্রমে উপজেলা, জেলা এবং বিভাগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় হয়। রুমি এই দলের অন্যতম সদস্য ছিলো। এছাড়াও ২০১৮ সালে ঢাকা প্রথম বিভাগে ইন্দিরা রোড ক্রিকেট একাডেমির হয়ে টূর্ণামেন্ট সেরা উইকেট কিপারের মর্যাদা পায়।

Manual7 Ad Code

স্থানীয় ক্রীড়ামোদীরা বলছেন, মৌলভীবাজারের এই মেয়ের সাফল্য শুধু জেলার জন্য নয়, বরং বাংলাদেশের নারী ক্রিকেটের জন্যও এক বড় অনুপ্রেরণা। তাদের মতে, বিসিবি’র অনুমোদিত নারী আম্পায়ার হিসেবে রুমি দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অবদানকে আরও দৃশ্যমান করেছেন।

Manual1 Ad Code

রুমি নিজেও ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ার হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন। তিনি মনে করেন, মাঠে নারীদের উপস্থিতি ক্রিকেটকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অনুপ্রেরণাদায়ক করে তুলবে।

Manual3 Ad Code

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে নারী ক্রিকেট ও ক্রীড়াক্ষেত্রে নারীদের সম্পৃক্ততা বাড়ছে। রুমির মতো তরুণ প্রজন্মের নারীরা এগিয়ে আসায় ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের নারী আম্পায়ারদের দেখা যাওয়া সময়ের ব্যাপার মাত্র।

রুমির এ সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্কুল ও কলেজের শিক্ষক, সহপাঠি ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।

Manual6 Ad Code

মাস্টার শরাফত আলী উচ্চ  বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান সামাদ তার ফেসবুক আইডিতে শুভেচ্ছে জানিয়ে পোস্ট করেন, আলহামদুলিল্লাহআজ নিজের কর্মকে অনেকটা সার্থক মনে করছি। এই নিউজ পাওয়ার পর মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধন শিক্ষক মোহাম্মদ শাহেদ আলী স্যারসহ সকল শিক্ষক- কর্মচারী ও সাবেক শিক্ষক মো: ছাদিকুর রহমান স্যার এবং শিক্ষার্থী গর্বিত। সে ২০১৭ সালে স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায়ে জাতীয় পর্যায়ে খেলেছে। সে ছিল আমাদের দলের অধিনায়ক। তার পেচনে বিশেষ অবদান রেখেছেন অবসরপ্রাপ্ত মেজর নুরুল মান্নান চৌধুরী তাজসহ  কুলাউড়া উপজেলার অনেক গুনি জন। আমি রুমির আগামীর জন্য শুভ কামনা করি।

লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ  মাজহারুল ইসলাম লিখেন, সে আমাদের লংলা আধুনিক ডিগ্রি কলেজে শিক্ষার্থী ছিলো। তাকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews