ডাকসু নির্বাচন: নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ভিপি প্রার্থী আবিদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

ডাকসু নির্বাচন: নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ভিপি প্রার্থী আবিদ

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নিয়ম ভঙ্গ করে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

Manual3 Ad Code

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছিলেন, সেখানে প্রবেশ করেন তিনি।

Manual8 Ad Code

প্রবেশের পর আবিদুল ইসলাম অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো প্রবেশ কার্ড দেয়নি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

Manual1 Ad Code

এ সময় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার শামীম রেজা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি কোনো বাধা দেননি।

এ বিষয়ে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, ‘প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম, ঘটনাটি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

পরে জগন্নাথ হলের ভোটকেন্দ্র থেকে তিনি জানান, ‘আমি এখানে আসার পর কাউকে পাইনি। আর কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।’

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!