কুলাউড়ায় জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ার ১৮ দিন পর ব্যবসায়ীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কুলাউড়ায় জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ার ১৮ দিন পর ব্যবসায়ীর মৃত্যু

  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ার ১৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২২ অক্টোবর ভোররাতে ব্যবসায়ী তোয়াকুল মিয়া (৫৫) র মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

দুর্ঘটনার শিকার তোয়াকুল মিয়া কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার বাসিন্দা।

জানা যায়, গত ৫ অক্টোবর বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশনে যাত্রা বিরতি করে। এসময় ট্রেনের যাত্রী তোয়াকুল মিয়া প্লাটফর্মে পান খেতে নামেন। হঠাৎ করে ট্রেনটি ছেড়ে দিলে তোয়াকুল মিয়া দৌড়ে ট্রেনে উঠার চেষ্টা করেন। এ সময় ট্রেনের হাতল থেকে হাত ফসকে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে তার বাম হাত ও বাম পা কেটে গেলে গুরুতর আহত হন।

Manual1 Ad Code

ট্রেন চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটে ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়।

Manual1 Ad Code

কিন্তু নিহত ব্যবসায়ী তোয়াকুল মিয়ার পরিবার তাকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোর রাতে তোয়াকুল মিয়া মারা যান।

Manual6 Ad Code

নিহত ব্যবসায় তোয়াকুল মিয়ার ভাই হিরমান আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেল ৪টায় তার দাফন সম্পন্ন হবে বলেও জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!