কুলাউড়ার ইউএনও’র সরকারি ফোন নাম্বার ক্লোন! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

কুলাউড়ার ইউএনও’র সরকারি ফোন নাম্বার ক্লোন!

  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া  ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহি অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বার (০১৭৩০-৩৩১০৭৪) ক্লোন করেছে একটি প্রতারক চক্র। শুক্রবার (২৩ অক্টোবর) বিষয়টি বুঝতে পেরে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন তিনি।

Manual4 Ad Code

জানা গেছে, প্রতারক চক্রের সদস্যরা ওই  নাম্বার থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে কল করে ইউএনও অসুস্থ দাবি করে বিকাশের মাধ্যমে টাকা সহযোগিতা চায়। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহি অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে অবগত করেছেন।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহি অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বলেন, প্রতারক চক্র যাদের কাছে টাকা চেয়েছে সবাই আমার সাথে যোগাযোগ করছেন। তাই কারও কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারেনি। থানায় একটি জিডি করেছি। অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews