কুলাউড়ার লংলা রেল স্টেশনে মানববন্ধন- উন্নয়নের ক্ষেত্রে সিলেটের রেল বিভাগ সব থেকে পিছিয়ে  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ার লংলা রেল স্টেশনে মানববন্ধন- উন্নয়নের ক্ষেত্রে সিলেটের রেল বিভাগ সব থেকে পিছিয়ে 

  • শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

Manual5 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশনে ২০ সেপ্টেম্বর শনিবার এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চলমান আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রাতগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক তাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, ৮ দফা দাবি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, ইউপি সদস্য  চেরাগ আলী গোলাপ, রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোহিত, পরিবহন শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা রহমান খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আলমাস পারভেজ তালুকদার, ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, ছাতা পীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম, ইউনিয়ন বিএনপি সহ-সভাপিত মদরিছ খান, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সালাম খান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল প্রমুখ।

সভায় বক্তারা বলেন আড়াই মাস থেকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এই আন্দোলনে কোন ধরনের প্রতিকার না করায় আমরা কঠোর আন্দোলন কর্মসূচির দিকে এগোচ্ছি। সেই কর্মসূচির অংশ হিসাবে আগামী ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।
বক্তারা আরো বলেন, সিলেট বিভাগের রেললাইন সবচেয়ে বেশি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। সারা দেশের তুলনায় সিলেট বিভাগ উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অথচ রেল বিভাগ আয়ের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি কার্যকর উন্নয়নের উদ্যোগ গ্রহণ না করেন শুধু অবস্থান ধর্মঘট নয় গোটা সিলেট জুড়ে রেল অবরোধের ডাক দেয়া হবে।
উল্লেখ্য ইতোমধ্যে কুলাউড়া জংশন স্টেশনসহ বিভিন্ন বন্ধ রেলস্টেশনে, সিলেট রেলস্টেশন এবং শ্রীমঙ্গল রেল স্টেশনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!