কুলাউড়ার ক্লিভডন বাগানের পাহাড়ী ছড়ায় মিলল চা শ্রমিকের লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

কুলাউড়ার ক্লিভডন বাগানের পাহাড়ী ছড়ায় মিলল চা শ্রমিকের লাশ

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের রামবচন গোয়ালা (৪২) নামক এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ । ২৮ সেপ্টেম্বর রোববার দুপুরে কাপনাপাহাড় চা-বাগানের সীমানা টিলার বাবু নামক পাহাড়ী ছড়ায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় চা শ্রমিকেরা। পরে তারা জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন।
ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য ও স্থানীয় ওয়ার্ড মেম্বার শংকর উরাং মরদেহটি রামবচন গোয়ালার। তিনি ক্লিভডন চা-বাগানের শ্রমিক ছিলেন বলে নিশ্চিত করেন।
স্থানীয় চা শ্রমিকরা জানান, গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বাগানের গোলাপ সতনামী তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, ‘লাশটি জুড়ী থানার অংশে পাওয়া গেছে। তবে তাঁর বাড়ি কুলাউড়া থানার এলাকায়। ঘটনাস্থল থেকে জুড়ী থানা পুলিশ লাশ করে থানায় নিয়ে গেছে। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার  মর্গে পাঠানো হবে।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!