রাজনগরে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, রাজনগর ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পিংকি রানী দাশ (১৬) নামক এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পিংকি দাশ উপজেলার ফতেপুর ইউনিয়নের বিলবাড়ী গ্রামের মতিলাল দাশের কন্যা। সে বালাগঞ্জ ডি. এন. উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Manual6 Ad Code

নিহতের পরিবারের লোকজন মৃত্যু নিয়ে বিভিন্নধরনের কথা বলায় রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকায় চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দূর্গা পূজার শেষ দিন (সোমবার ২৬ অক্টোবর) প্রতিমা বিসর্জনের সময় (বিকালে) পিংকি দাশকে অচেতন অবস্থায় পাশের বালাগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

নিহত পিংকির পিতা মতিলাল দাশ প্রথমে জানান, সে এমনিতেই মারা গেছে। ফাঁস বা বিষপান করেনি। বিমল কান্তি দাশ নামে পিংকির চাচাত ভাই পরিচয়ে একজন মতিলাল দাশকে ধমক দিয়ে বলেন, তিনি বাজারে ছিলেন, তাই কিছুই জানেন না। মেয়েটি ফাঁস লেগে আতœহত্যা করেছে।

এদিকে একটি সূত্র জানিয়ে জানিয়েছে, মৃত্যুর আগে জোর পুর্বক মেয়েটির শ্লীলতাহানির ঘটনা কয়ে থাকতে পারে। তাই সে লজ্জ্যায় আত্মহত্যা করতে পারে। তবে পুলিশ বলছে ময়না তদন্ত হলে বিস্তারিত জানা যাবে। এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Manual6 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিনয় চক্রবর্তী জানান, মেয়েটির রাশ বালাগঞ্জ থানা পুলিশ সুরতহাল রিপোর্ট করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!