সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে এসি বাস চালু , জেনে নিন ভাড়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে এসি বাস চালু , জেনে নিন ভাড়া

  • বুধবার, ১ অক্টোবর, ২০২৫
প্রতিকী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-জকিগঞ্জ এবং সিলেট-বিয়ানীবাজার সড়কে আজ বুধবার (১ অক্টবর) থেকে শুরু হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস।

সিলেটের আঞ্চলিক সড়কগুলোর মধ্যে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়ক অন্যতম দীর্ঘ ও ব্যস্ততম। সিলেট শহর থেকে ৯১ কিলোমিটার দূরে অবস্থান জকিগঞ্জ উপজেলা সদরের ।

Manual6 Ad Code

জানা গেছে, সিলেট-জকিগঞ্জ সড়কে ৫টি উপজেলার যানবাহন চলাচল করে। উপজেলাগুলো হচ্ছে- দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, কানাইঘাট এবং জকিগঞ্জ। কিন্তু গুরুত্বপূর্ণ এ সড়কে এসি বাস সার্ভিস ছিল না। অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে জকিগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের। বুধবার থেকে নিদ্রিষ্ট সময়ে এ দুটি উপজেলায় চালু হচ্ছে এসি বাস।

Manual3 Ad Code

সিলেট-জকিগঞ্জ ও সিলেট-বিয়ানীবাজার রোড বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম জানিয়েছেন, আপাতত সিলেট-জকিগঞ্জ এবং সিলেট-বিয়ানীবাজার রোডে চালু হচ্ছে এসি বাস সার্ভিস।

সিলেট থেকে জকিগঞ্জ উপজেলা সদরে ভাড়া ২৪০ এবং সিলেট থেকে বিয়ানীবাজার পর্যন্ত ১৭০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। মালিক সমিতির আওতাধীন মোট ৬টি এসি বাস চলবে।

Manual1 Ad Code

জানা গেছে, সিলেট থেকে জকিগঞ্জ সকাল ৭টা ৫০মিনিট, ১০টা ৫০ মিনিট, দুপুর ২টা, বিকেল ৪টা ২০ মিনিট এবং সন্ধ্যা ৬টায় ছাড়বে এসি বাস। আর জকিগঞ্জ বাজার থেকে সকাল সাড়ে ৭টা, সকাল পৌনে ৯টা, সাড়ে ১১টা, বেলা ২টা ২০ মিনিট এবং বিকেল ৫টায় ছাড়বে এসি বাস।

Manual2 Ad Code

সিলেট-জকিগঞ্জ সড়কে সিলেট থেকে বাস ছাড়ার পর সড়কের বাজার, আটগ্রাম, কালিগঞ্জ, এবং বাবুর বাজারে কেবলমাত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews