কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিষদ চত্বর পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক আব্দুস সোবহান, মিহির ধর চৌধুরী, আব্দুল মোমিন, মো.খুরশেদ আলী, সফাত আলী, মাদ্রাসার প্রভাষক মো.সেলিম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মো.আজাদুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমূখ।

Manual5 Ad Code

আলোচনাসভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে,শিক্ষকদের হাত ধরেই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে।তাই শিক্ষার্থীদের যথাযত জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে সকল শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!