আরিফুল হক চৌধুরীর হুঁশিয়ারি ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

আরিফুল হক চৌধুরীর হুঁশিয়ারি !

  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, সিলেট ::

Manual5 Ad Code

সিলেট-১ আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন অথবা সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হতে চান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। নতুবা দলকে বিদায়ী সালাম দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

Manual1 Ad Code

আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের সহযোগিতা থাকলে বাঘের মতো কাজ রকরা যায়। আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত চলছে, চলুক। নিয়ত পরিষ্কার রেখে কাজ করলে আল্লাহ তায়ালা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি এখনো সিদ্ধান্ত নেইনি, তবে দলের চেয়ারম্যানকে জানিয়েছি নির্বাচন করলে যদি আমাকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেন, তাহলে সিলেট-১ আসন দিতে হবে। আর যদি সংসদ সদস্য না দেন, তাহলে আমাকে মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা দিতে হবে। না হলে আমাকে বলতে হবে আপনাকে দিয়ে হবে না, আমি আসসালামু আলাইকুম।

Manual2 Ad Code

সিলেট নগরের মেজরটিলা এলাকায় মঙ্গলবার এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

আরিফুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, বিএনপি যাতে সংসদে যেতে না পারে, সরকার গঠন করতে না পারে-তার জন্য একটি বিশেষ দল ও মহল নতুন ফর্মুলা নিয়ে মাঠে কাজ করছে।

প্রতিপক্ষকে ইঙ্গিত করে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের নাম মুখে আনবেন না, নইলে আমরাও বলতে শুরু করব; কেউ ফেরেশতা না, ধোয়া তুলসীপাতা না। কে চাঁদা নেয়, কে দখলবাজ, জনগণ সব জানে। জনগণকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা দখলদারকে প্রশ্রয় দেওয়া যাবে না।

সিলেট-ঢাকা মহাসড়ক ও রেলযোগাযোগের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করে আরিফুল হক চৌধুরী বলেন, সাইফুর রহমানের সময়ে তিন-চার ঘণ্টায় সিলেট থেকে ঢাকা যাওয়া যেত, এখন লাগে ১২ থেকে ১৫ ঘণ্টা। এমন উন্নয়ন চলতে দেওয়া যায় না। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে সিলেটবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!