রেলওয়ের আশ্বাস প্রত্যাখ্যান, ১ নভেম্বর সিলেটে রেলপথ অবরোধের ডাক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

রেলওয়ের আশ্বাস প্রত্যাখ্যান, ১ নভেম্বর সিলেটে রেলপথ অবরোধের ডাক

  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: সিলেট বিভাগে রেলপথ নিয়ে চলমান আন্দোলন মিমাংসার লক্ষ্যে ১০ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় আন্দোলনকারীদের সাথে রেলওয়ের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৮ দফা দাবি বাস্তবায়নে রেলওয়ের পক্ষ থেকেযে আশ্বাস প্রদান করা হয় তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। উল্টো রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে আন্দোলনকারীরা আগামী ০১ নভেম্বর শনিবার সিলেট বিভাগ জুড়ে রেলপথ অবরোধের ডাক দেন এবং তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল কুলাউড়া স্টেশন প্রদক্ষিণ করে।

৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই জানান, ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকে দেয়। সেসময় রেলওয়ের জিআরএম মো: মহিউদ্দিন আরিফ আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন ১৫দিনের মধ্যে কুলাউড়ায় আন্দোলনকারীদের সাথে বসে বিষয়টির সমাধান করবেন। তার এই প্রতিশ্রুতির প্রেক্ষিতে আন্দোলনকারীরা সেদিন ট্রেন ছেড়ে দেন। সেই মোতাবেক রেলওয়ের জিআরএম মো: মহিউদ্দিন আরিফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

Manual3 Ad Code

আন্দোলনকারীদের পক্ষে সে সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামন সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ এবং ৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই প্রমুখ।

বৈঠক শেষে ৮দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই আরও জানান, ৮দফা দাবি বাস্তবায়নে রেলওয়ে কর্মকর্তারা কোন বাস্তব পদক্ষেপ গ্রহণ না করে নানা প্রতিশ্রুতি শুনান। রেলওয়ে কর্মকর্তাদের এই প্রতিশ্রুতি তারা ঘৃণাভরে প্রত্যাখান করেছেন। এবং রেলওয়ে কর্মকর্তাদের পরবর্তী কর্মসূচিও জানিয়ে দেন আন্দোলনকারীরা।

Manual6 Ad Code

ঘোষিত কর্মসূচি অনুসারে ৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ০১ নভেম্বর সিলেট বিভাগ জুড়ে রেলপথ অবরোধের ডাক দেয়া হয়েছে। সিলেটবাসীকে এদিন ট্রেন ভ্রমন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।###

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!