জুড়ীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজুর গণসংযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

জুড়ীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজুর গণসংযোগ

  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, জুড়ী: :

Manual8 Ad Code

মৌলভীবাজার-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু রোববার বিকেল ও রাতে জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

গণসংযোগকালে শরীফুল হক সাজু গণসাধারনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন।

Manual1 Ad Code

জামকান্দি গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে তরুণ বিএনপি নেতা শরিফুল হক সাজু বলেন, জুড়ী ও বড়লেখা উপজেলার মানুষ দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে আমি এই অঞ্চলের প্রতিটি পরিবারের উন্নয়ন পৌঁছে দিতে চাই। আমার রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার জন্য আপনাদের ঘরে এসেছি। ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আপনাদের ছেলে সন্তান হয়ে মৌলভীবাজার-১ আসনের সর্বস্তরের জনসাধারণের পাশে সব সময় থাকতে চাই এবং জুড়ী-বড়লেখা-বাসীর উন্নয়নে কাজ করতে চাই।

গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা হাজী হেলাল উদ্দিন, জুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান ছোটন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য খোরশেদ আলম, পশ্চিম জুড়ী ইউপি বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হারুন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমদ, পূর্বজুড়ী ইউপি যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিক উদ্দিন, পশ্চিম জুড়ী ইউপি যুবদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রুহেল আহমদ, শ্রমিকদলের সাবেক সভাপতি হিরা মিয়া, উপজেলা জাসাসের আহ্বায়ক মোতাহার হোসেন কামরুল, ছাত্রদলের সহ সভাপতি রুমন আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!