কমলগঞ্জে আলোচিত রনি সন্ত্রাসী হামলায় আহত : পঙ্গুত্বের আশংকা পরিবারের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

কমলগঞ্জে আলোচিত রনি সন্ত্রাসী হামলায় আহত : পঙ্গুত্বের আশংকা পরিবারের

  • শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ এলাকার আলোচিত রনি আহমদ (২১) মধ্যরাতে লুডু খেলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় হাতের কবজি কাটা হয়েছে দাবি করা হয়। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ধর্ষন চেষ্টাকালে কিশোরীর কাঁচির আঘাতে রনি আহত হয় বলে সংবাদ প্রকাশ হয়। বৃহস্পতিবার বিকালে আদমপুর ইউনিয়নের নইনারপার বাজারে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সবুজ আহমদ এক সংবাদ সম্মেলনে রনি সন্ত্রাসী হামলায় আহত বলে দাবি করেন।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সবুজ আহমদ বলেন, আদমপুর ইউনিয়নের উত্তরভাগ এলাকায় গত ২ অক্টোবর মধ্যরাতে হায়াত মিয়ার ঘরের বারান্দায় লুডু খেলা চলছিল। এর এক পর্যায়ে রনি, হেলাল ও ময়নার সাথে কথা কাটাকাটির জের ধরে আবুল হোসেন দা দিয়ে আঘাত করলে রনির বাম হাতের কবজির উপরের অংশ কেটে যায়। এরপর স্থানীয়রা রনিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রেফার্ড করলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় রনির মামা দেলোয়ার হোসেন চারজনকে আসামী করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার ২০ দিন পর একটি জাতীয় দৈনিকে ‘রনিকে নিয়ে কমলগঞ্জে আতঙ্ক’ শিরোনামে প্রকাশিত সংবাদে ভূল ও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।

সবুজ আহমদ বলেন, আদমপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য বশির বক্সের যোগসাজষে প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে মিথ্যা ও কল্পনা প্রসূত এই সংবাদ প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়, গ্রামের মাসুক মিয়ার বসতঘরের বাঁশের বেড়া ভেঙে ঘরে প্রবেশ করে তার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের চেষ্টাকালে কিশোরী কাঁচি দিয়ে আঘাত করে রনিকে আহত করা হয়। এটি মোটেও ঠিক নয় বলে তিনি দাবি করেন। রনির পরিবারের সদস্যরা গুরুতর আহত রনির পঙ্গুত্বের আশংকা করছেন।

Manual3 Ad Code

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বশির বক্স বলেন, ২ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৩টায় রনি কিশোরীর ঘরে প্রবেশ করে ধর্ষনের চেষ্টাকালে আটক করে স্থানীয় গ্রামবাসী তাকে মারধোর করেন। এসময়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হতে পারলে সাথে সাথেই রনিকে পুলিশে সোপর্দ করতেন বলে দাবি করেন। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!