সিলেটে নানিকে খুন করলো নাতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিলেটে নানিকে খুন করলো নাতি

  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুরে ইট দিয়ে আঘাত করে নানিকে হত্যা করেছে নাতি। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিবা বেগম (১০০) চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মৃত বদলা (সজ্জাদ) আলীর স্ত্রী।

Manual3 Ad Code

এ ঘটনায় অভিযুক্ত সুমন আহমেদ (২০) মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। আজিবা বেগম সুমনের নানি। তিনি নানির সঙ্গেই থাকতেন।

Manual3 Ad Code

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে সুমনের চিৎকার শুনে পাশের ঘরের লোকজন এসে দেখেন, আজিবা বেগমের রক্তাক্ত মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে। তার পাশে বসে সুমন কান্না করছে। পরে তারা ইউপি চেয়ারম্যান ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছায়।

Manual5 Ad Code

নিহতের পরিবার সূত্রে আরও জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। ছয় মাস আগে তার মা মারা গেছেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এ ঘটনায় অপ্রকৃতিস্থ নাতিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!