ট্রেনের টিকিট কালোবাজারি বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ট্রেনের টিকিট কালোবাজারি বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত

  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির বিরুদ্ধে বিশেষ অভিযানে র‌্যাবের সদস্যরা

Manual3 Ad Code

সিলেট সংবাদদাতা :: ট্রেনের টিকিট কালোবাজারির বিরুদ্ধে সিলেট রেলওয়ে স্টেশনে র‌্যাবের বিশেষ অভিযান চলছে। শনিবার (২৫ অক্টোবর) ভোর থেকে পুনরায় স্টেশন এলাকায় অভিযান শুরু করে র‌্যাব-৯,। যেখানে টিকিট যাচাই, এনআইডি দেখানো ও অনিয়মের বিরুদ্ধে জরিমানা কার্যক্রম পরিচালিত হয়েছে বলে র‌্যাব-৯ কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার একই অভিযার পরিচালনা করা হয়েছে।

Manual3 Ad Code

র‌্যাব জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকা, সিলেট মহাসড়কে বাসযাত্রীদের দুর্ভোগ বৃদ্ধির কারণে ট্রেনের টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় অনলাইন টিকিট মুক্ত হওয়ার পর অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। এরপর ওই টিকিটগুলো কালোবাজারিদের কাছে চলে যায় এবং সাধারণ যাত্রীরা অতিরিক্ত মূল্যে তা ক্রয় করতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যাব-৯ কড়া অভিযান শুরু করেছে।

Manual3 Ad Code

প্রথম দিন (২৪ অক্টোবর) উপলক্ষ্যে চালানো অভিযানে পাহাড়িকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসে টিকিটে নামের অমিল, টিকিটমূল্যের চেয়ে অধিক ভ্রমণ এবং বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে অন্তত ২৫ জন যাত্রীকে মোট ১৫,০০০ টাকার বেশি জরিমানা করা হয়। র‌্যাব-৯ বলেছে, অভিযানে কোনো ছাড় নেই, টিকিটে অনিয়ম অথবা কালোবাজারি চক্রের সঙ্গে জড়িত থাকা সন্দেহে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual5 Ad Code

অভিযানের সময় স্টেশনের পেছনের গেটে বিশেষ নজরদারি রাখা হয় এবং প্রধান ফটকের মাধ্যমে প্রবেশকারীদের টিকিট ও এনআইডি যাচাই করা হয়। র‌্যাব-৯ জানায়, কিছু ক্ষেত্রে কালোবাজারি থেকে কেনা টিকিট নিয়ে পেছনের গেট ব্যবহার করে প্রবেশের চেষ্টা ধরা পড়েছে, যা প্রতিহত করা হয়েছে। এছাড়া স্থানীয় স্তরে রেলকর্মী বা রেল পুলিশকর্মীদের সম্ভাব্য জড়িত থাকার অভিযোগ সম্পর্কেও তদন্ত বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

র‌্যাব-৯ কর্তৃপক্ষ বলেছেন, অভিযান কেবল টিকিট কালোবাজারি রোধে সীমাবদ্ধ নয়; জনগণের নিরাপত্তা রক্ষা, অবৈধ কর্মকাণ্ড দমন ও রেল পরিবহনে স্বচ্ছতা নিশ্চিত করাও তাদের লক্ষ্য। তারা আরও জানিয়েছেন, গোয়েন্দা তৎপরতা ও অভিযানের মাধ্যমে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

রেলযাত্রীদের কাছে র‌্যাব-৯ এবং জেলা প্রশাসন অনুরোধ করেছে। প্রয়োজনে কেবল সরকারি সূত্র বা নির্ভরযোগ্য অনলাইন কনসোলে টিকিট ক্রয় করুন এবং সন্দেহজনক টিকিট ক্রয় বা বিক্রয়ের খবর পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন। র‌্যাব-৯ জানিয়েছে, সাধারণ জনগণের স্বার্থে ও রেল পরিবহনের স্বচ্ছতা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!