পল্টন দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

পল্টন দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

‘পল্টন হত্যা দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মোড়ে পথসভায় মিলিত হয়।

মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। তিনি পল্টন হত্যার ঘটনায় নিহত জামায়াত-শিবিরের শহীদদের স্মরণ করে খুনিদের বিচারের দাবি জানান। একইসঙ্গে নভেম্বরে গণভোট এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহবান জানান।

Manual1 Ad Code

জেলা আমির বলেন, পল্টন হত্যার মতো রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ইসলামপ্রিয় মানুষকে হত্যার বিচার এড়ানো যাবে না। গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমরা গণভোট ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন ছাড়া ঘরে ফিরবো না।

Manual6 Ad Code

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় মিছিলে অংশ নেন নায়েবে আমির মো. জাকির হোসেন, সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা শুরা সদস্য মো. শফিক মিয়া, মাওলানা তরিকুল ইসলাম খান, মাওলানা মতিউর রহমান, আব্দুন নূর, পৌর সভাপতি রুহুল আমিন রইব ও সাধারণ সম্পাদক মনসুর আহমদ তালুকদার, মাওলানা আতিকুর রহমানসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews