রাজনগরে বিএনপির ৩২ নেতাকর্মীর পদত্যাগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

রাজনগরে বিএনপির ৩২ নেতাকর্মীর পদত্যাগ

  • সোমবার, ২ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বিএনপির বিভিন্ন পদে থাকা ৩২ জন নেতাকর্মী পদত্যাগ করছেন বলে জানা গেছে।
শনিবার ১ নভেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ হাকিম বখত্। এছাড়াও তাদের পক্ষ থেকে পদত্যাগপত্রের কপি প্রেরণ করা হয়েছে গণমাধ্যম কর্মীদের কাছে। আর পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কারণ হিসেবে জেলা সভাপতি/সম্পাদক বরাবর ঐ পদত্যাগপত্রে লিখা ছিল যে অপশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে একের পর এক গঠনতন্ত্র বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে জেলা। কারণ হিসেবে আরো উল্লেখ করা হয় যে ১ম উপজেলা যুগ্ন সম্পাদকের মৃত্যুতে যুগ্ম সম্পাদক পদে সহ-সাংগঠনিক এনামুল হক চৌধুরীকে জেলা সভাপতির নির্দেশে অনিয়মতান্ত্রিকভাবে ২৫ আগস্ট ১ম যুগ্ম সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। আবার ২২ সেপ্টেম্বর জেলা সভাপতির নির্দেশে পুনরায় সাংগঠনিক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
এমতাবস্থায় বিগত ১৩ অক্টোবর তারিখে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনামুল হক চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়। ৮ দিনপর হঠাৎ ২১ অক্টোবর জেলা সভাপতি তাকে সাংগঠনিক পদে পূর্নবহালের নির্দেশ দেন।
পদত্যাগপত্রে বলা হয় যে এইসমস্ত সিদ্ধান্তের কারণে দলের নেতাকর্মীর মধ্যে ব্যাপক অসন্তুষ্টির প্রকাশ পায়। যাহা দলের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। এহেন অবস্থায় তাদের পক্ষে দলের কার্যক্রম চালানো সম্ভব নয় তাই তারা সম্মেলিতভাবে ৩২ জন স্বাক্ষরসহ পদত্যাগ করিলাম বলে উল্লেখ করেন।
পদত্যাগপত্রে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ হাকিম বখত্ সুন্দর, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, সহ যুগ্ম  সাধারণ সম্পাদক মাসুক মিয়া মেম্বার, সহ যুগ্ম সাধারণ সম্পাদক ছুরুক আহমদ, সহ সম্পাদক সৈয়দ ইকরাম হোসেন, ৫ নং সদর ইউনিয়নের বিএনপি সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তফা, প্রচার সম্পাদক জবলু তালুকদার সহ বিভিন্ন পদে থাকা ৩২ জনের নামসহ স্বাক্ষর সম্বলিত পদত্যাগপত্রটি ইতিমধ্যেই জেলা সভাপতি ও সম্পাদক বরাবর পৌছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন এম এ হাকিম বখত্ (সুন্দর  বখত্)।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!