কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের সমর্থনে বিশাল শো ডাউন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের সমর্থনে বিশাল শো ডাউন

  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
oplus_0

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: 

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শওকতুল ইসলাম শকু যুক্তরাজ্য থেকে কুলাউড়া আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নেতাকর্মীরা ধানের ছড়া প্ল্যাকার্ডসহ খন্ড খন্ড মিছিল সহকারে জনসভাস্থলে উপস্থিত হন।

Manual4 Ad Code

 বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকা থেকে শওকতুল ইসলাম শকুকে মোটরাসাইকেল শোভাযাত্রা নিয়ে যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা বরণ করে নেন। এরপর শোভাযাত্রাটি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে এসে শেষ হয়।

এদিকে উপজেলার ১৩টি ইউনিয়ন ও কুলাউড়া পৌরসভার প্রত্যেক ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থলে বাড়তে থাকে মানুষের চাপ।আর এই বিশাল মিছিল থেকে ধানের শীষের পক্ষে বারবার আওয়াজ উঠে শওকতুল ইসলাম শকুর সমর্থনে।

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ¦ শওকতুল ইসলাম শকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি দলের জন্য কোন নতুন প্রার্থী নয়। ২০০৮ সালেও আমাকে প্রাথমিকভাবে দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে বিএনপিতে যোগদানকারী এডভোকেট আবেদ রাজাকে মনোনয়ন দেয়া হলে আমি তাঁর পক্ষে কাজ করেছি। আসন্ন নির্বাচনে কুলাউড়াবাসী ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিবেন।

কুলাউড়ার উন্নয়ন প্রসঙ্গে শওকতুল ইসলাম শকু বলেন, আমি নির্বাচিত হলে শহরের প্রধান সমস্যা যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, কুলাউড়া হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, শহরের ভেতরের বাসস্ট্যান্ডকে শহরের বাইরে স্থানান্তর, পৌরসভার বর্জ্যব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে প্রদক্ষেপ গ্রহণ, কুলাউড়ায় একটি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা, চা-শ্রমিকদের জন্য উন্নত বাসস্থান নিশ্চিতসহ চা-শ্রমিকদের সমস্যা সমাধান, কুলাউড়ার অসমাপ্ত রাস্তা পাকাকরণ, হাকালুকি হাওরকে পর্যটন স্পটে রুপান্তরকরণ, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলপথে আন্তঃনগর ট্রেনচালুর ব্যবস্থাগ্রহণসহ কুলাউড়ার সার্বিক উন্নয়নে আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।

Manual6 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা আজিজুর রহমান মনির, এম এ মজিদ, শামীম আহমদ চৌধুরী, কমর উদ্দিন আহমদ কমরু, আব্দুল মুক্তাদির মনু, কাওসার আরিফ, হারুনুর রশীদ, ফয়জুর রহমান গোলাম, শামীম আহমদ, নুরুল ইসলাম ইমন, কৃষকদল নেতা আব্দুল করিম কালা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মূসা আহমদ সুয়েট, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব গিয়াস মোল্লা, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া, ময়নুল হক বকুল, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক মুহিবুর রহমান মলাই, যুগ্ম আহবায়ক অলিউর রহমান চৌধুরী শিপলু, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, কাদিপুর বিএনপির সভাপতি মোঃ মুক্তার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সাইফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!