আগামী নির্বাচনে ভোট দিতে উন্মুখ মানুষ : হাজী মুজিব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

আগামী নির্বাচনে ভোট দিতে উন্মুখ মানুষ : হাজী মুজিব

  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
ছবি এইবেলা

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, দেশে স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। দল যাকে মনোনয়ন দেবে, বিএনপির প্রতিটি নেতাকর্মী তার পক্ষে কাজ করবে। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে ভীত হয়ে কতিপয় রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। তারা ভোট দিয়ে পছন্দসই একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে। নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে কমলগঞ্জ উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ২নং পতনঊষার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পতনঊষার ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খানের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি নেতা তোয়াবুর রহমান তবারক, জুনেদ আহমেদ ও আব্দুস শহীদের যৌথ সঞ্চালনায়  অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আবু হানিফা, শাছুল ইসলাম, আবুল কালাম, হারুন সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. অব্দুল আহাদ, মতিউর রহমান শাহানুর, উপজেলা ছাত্রদল নেতা আব্দুস সামাদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আফছার খান প্রমুখ।

Manual7 Ad Code

এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, তাঁতীদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিএনপির নেতারা বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক সমন্বয় জোরদারের লক্ষ্যে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!