কেমুসাস সাহিত্য সম্মেলন ও পুরস্কার প্রদান সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি

কেমুসাস সাহিত্য সম্মেলন ও পুরস্কার প্রদান সম্পন্ন

  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
কেমুসাস সাহিত্য সম্মেলনে যুগান্তরের সম্পাদক, বাংলা সাহিত্যের শক্তিমান কবি আবদুল হাই শিকদারসহ অন্যান্য অতিথিরা। ছবি : এইবেলা।

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

উপমহাদেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সিলেটের উদ্যোগে আয়োজিত সাহিত্য সম্মেলন ২০২৫-এর বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে। এতে ‘সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বিনির্মাণে সিলেটী নাগরী লিপির ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক মোস্তফা সেলিম।

সম্মেলনের প্রধান আকর্ষণ ছিলেন যুগান্তরের সম্পাদক, বাংলা সাহিত্যের শক্তিমান কবি আবদুল হাই শিকদার। যার স্বরচিত কবিতা পাঠ প্রথম অধিবেশনটিকে প্রাণবন্ত করে তোলে। সম্মেলনে উপস্থিত সকল সিলেটবাসী মুগ্ধ হন কবির কবিতায়।

শনিবার সকালে কেমুসাস প্রাঙ্গণে কেমুসাস সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, সাহিত্য সম্মেলনের আয়োজন ধারাবাহিক প্রক্রিয়া, যা বুদ্ধিবৃত্তিক অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

উদ্বোধনের পর প্রথম অধিবেশনে ছিল কবিকণ্ঠে কবি সম্মেলন। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি-সাহিত্যিকরা কবিতা আবৃত্তি করেন। সাহিত্য সম্মেলনের প্রধান অতিথি যুগান্তর সম্পাদক ও শক্তিমান কবি আবদুল হাই শিকদার এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ কবিতা আবৃত্তি করেন।

Manual3 Ad Code

কবি সম্মেলনে স্বরচিত কবিতা পাঠ করেন সালেহ আহমদ খসরু, সুহেনা আক্তার হেনা, নিশাত ফাতেমা মেহের, জহুর মুনিম, ফয়জুল হক, টিএ সুলেমান, ইব্রাহীম ইউসুফ, মুহিত চৌধুরী, শামসীর হারুনুর রশিদ, তাজুল ইসলাম, মামুন সুলতান, আমিনা শহীদ চৌধুরী মান্না, লোকমান হাফিজ, প্রমুখ।

Manual6 Ad Code

কবি সম্মেলন উদযাপন উপকমিটির সদস্য ইশরাক জাহান জেলী ও মিনহাজ ফয়সলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ তাজউদ্দিন, শাবিপ্রবির সাবেক ডিন প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর এবং কেমুসাসের কার্যকরী পরিষদের সদস্য ছয়ফুল করিম চৌধুরী হায়াত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার হোসাইন হামিদ।

Manual4 Ad Code

উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত র‌্যালি পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী। সঞ্চালনা করেন আহমদ মাহবুব ফেরদৌস। বক্তব্য দেন সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী, সহসভাপতি রুহুল ফারুক এবং সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।

Manual7 Ad Code

সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে কবি ও কথাসাহিত্যিক সোলায়মান আহসানকে কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। ‘সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বিনির্মাণে সিলেটী নাগরী লিপির ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক মোস্তফা সেলিম। এবারের সাহিত্য সম্মেলন গবেষক অধ্যাপক মুহম্মদ আসাদ্দর আলীকে নিবেদিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!