সিলেট বিভাগের কোন জেলায় কত ভোটার জানুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি

সিলেট বিভাগের কোন জেলায় কত ভোটার জানুন

  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
গ্রাফিক্স : এইবেলা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আঞ্চলিক নির্বাচন অফিস সিলেট প্রকাশিত করেছে চূড়ান্ত ভোটার তালিকা। সিলেট বিভাগে পুরুষ ভোটার নারীদের তুলনায় বেশি থাকলেও ব্যবধান খুব বেশি নয়, প্রায় ৩ লাখ ৪০ হাজারের মতো। বিভাগের ৪ জেলায় মোট ভোটার সংখ্যা  ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জনে।  এদিকে বিভাগের ৪ জেলার মধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে সিলেট জেলায়।

আঞ্চলিক নির্বাচন অফিস সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট মহানগরসহ ৪১টি উপজেলা, ৩৪০টি ইউনিয়ন ও ১৯টি পৌরসভায় ভোটার আছে ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন।

Manual8 Ad Code

জেনে নিন সিলেট বিভাগের চার জেলার মধ্যে কোন জেলায় কতোজন ভোটার-

১.

সিলেট জেলায় মোট ভোটার ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ২৪ হাজার ৯৭০ জন, মহিলা ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৮ জন।

Manual1 Ad Code

২.

হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলায় বর্তমানে ভোটার সংখ্যা ২২ লাখ ৭৪ হাজার ১০৩ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৭৭ হাজার ৭২৬ জন, মহিলা ভোটার ১০ লাখ ৯৬ হাজার ৩৪৪ জন ও হিজড়া ভোটার রয়েছেন ৩৩ জন।

৩.

Manual2 Ad Code

চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৭ লাখ ৭২ হাজার ৬৮৮ জন। পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ১৯ হাজার ৮১৩ জন ও মহিলা ভোটার ৮ লাখ ৫২ হাজার ৮৬৭ জন। এই জেলায় হিজড়া ভোটার সংখ্যা ৮ জন।

৪.

Manual4 Ad Code

হবিগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩২ হাজার ৩৪৫ জন, মহিলা ভোটার ৯ লাখ ৭৫ হাজার ৫০৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২৮ জন।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাস্মদ মুঞ্জুরুল আলম জানান, ভোটার তালিকা চুড়ান্ত করা হয়েছে। আমরা ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছি।

উল্লেখ্য, এবারের প্রকাশিত চুড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!