কুলাউড়ায় ব্যাডমিন্টন খেলার কথা বলে কিশোরকে গণবলৎকার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় ব্যাডমিন্টন খেলার কথা বলে কিশোরকে গণবলৎকার

  • বুধবার, ৪ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা,  কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে ১৬ বছরের এক কিশোরকে ৭ যুবক ও তাদের অপর২-৩ সহযোগি মিলে জোরপূর্বক বলৎকারের অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় বলৎকারের শিকার কিশোর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ০২ নভেম্বর সোমবার রাতে সংঘটিত হয়। কিশোরের বাবা কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানান যায়, ঘটনার দিন রাত সাড়ে ৯টায় ওই বলৎকারের শিকার কিশোরকে ব্যাডমিন্টন খেলার কথা বলে বিলেরপাড় গ্রামের মো. তছির আলীর পুত্র আতিক মিয়া (১৮) খেড়টিলা নামক স্থানে নিয়া যায়। সেখানে তার সহযোগি ইয়ামিছ আলীর ছেলে আনছার মিয়া (২৯), কুতুব আলীর ছেলে মো. ছামাদ মিয়া (২৮), মৃত ইরফান আলীর ছেলে শফিক মিয়া (২৮), মৃত মাছিম মিয়ার ছেলে সুমন মিয়া (১৯), শওকত আলীর ছেলে পাপ্পু হোসেন (১৮), আলাউদ্দিন (১৮)সহ তাদের অপর ২-৩ জন সহযোগি মিলে কিশোরকে মুখ চেপে ধরে জোরপূর্বক বলৎকার করে। একপর্যায়ে কিশোরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বলৎকারকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় কিশোরের পিতা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

এদিকে কিশোরের পিতা ০৩ নভেম্বর মঙ্গলবার রাতে কুলাউড়া থানায় ৭ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

Manual8 Ad Code

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম কাওছার দস্তগীর জানান, কিশোরের পিতার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ও মেডিকেল রিপোর্টপ্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!