কুলাউড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
নিহত সাইফুর রহমান ফুল।। সংগৃহিত ছবি

Manual5 Ad Code


এইবেলা ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা হাসপাতালের সামনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সাইফুর রহমান ফুল (৫০) নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পৃথিমপাশা ইউনিয়নের পুরশাই গ্রামের বাসিন্দা এবং কুলাউড়া পৌর শহরে হাসপাতালের সামনে অবস্থিত কনক ফার্মেসির সত্ত্বাধিকারী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরে হাসপাতালের সম্মুখে প্রধান সড়ক পারাপারের সময় তিন আরোহী নিয়ে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে স্ব-জোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল জব্দ করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

উল্লেখ্য, নিহত সাইফুর রহমান ফুলের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সম্পন্ন হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!