কুলাউড়ায় জাকির হোসেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় জাকির হোসেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

  • রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ার মর্নিং ফুটবল ক্লাবের আয়োজনে মোঃ জাকির হোসেন ফ্রিজ এন্ড টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট এই ফাইনাল সম্পন্ন হয়।

Manual5 Ad Code

ফাইনালে বাদশাগঞ্জবাজার এবং জান্নাত ফার্মেসী ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করে। গোলশূণ্য অবস্থায় নির্ধারিত সময় শেষ হলে ট্রাইবেকারে বাদশাগঞ্জবাজার ফুটবল একাদশ জান্নাত ফার্মেসী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরস্কার ‘ফ্রিজ’ লাভ করে।

জামায়াতে ইসলামী যুব বিভাগের কুলাউড়া পৌর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক পৌর মেয়র প্রার্থী মোঃ জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, পৌর জামায়াতের আমীর রুহুল আমিন রইয়ুব, ক্রীড়া সংগঠক কাবুল পাল, জাহাঙ্গীর আলম সুমন, সোহেল আহমদ প্রমুখ। পরে অতথিগণ বিজয়ী-বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!