কুলাউড়ার জয়চন্ডীতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনে অর্ধলক্ষ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার জয়চন্ডীতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনে অর্ধলক্ষ টাকা জরিমানা

  • রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল এলাকায় অবৈধভাবে বালুমাটি উত্তোলনের দায়ে স্থানীয় বাসিন্দা রাজন আহমদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

Manual3 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) জানান, দীর্ঘদিন থেকে পূর্ব রংগীরকুল এলাকায় টিলা ও জমি থেকে অবৈধভাবে বালু-মাটি কেটে অন্যত্র বিক্রি করছে একটি চক্র। শনিবার বিকালে ট্রাক দিয়ে বালু-মাটি পরিবহন করে নেওয়ার সময় অভিযান চালিয়ে ট্রাক ও চালককে আটক করা হয়। এসময় ট্রাক চালকের স্বীকারোক্তিতে বালু-মাটি বিক্রেতা রাজন আহমদকে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে রাজনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি)।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!