কমলগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

কমলগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

  • সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

Manual7 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায়  দুর্জয় শব্দকর (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (৪ জানুয়ারী)  বিকাল সাড়ে ৪টার দিকে কমলগঞ্জ-মুন্সিবাজার সড়কের ঠাকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই পিকআপ ভ্যানকে আটক পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। নিহত বৃদ্ধা দুর্জয় শব্দকর উপজেলার মুন্সিবাজার  ইউনিয়নের সুরান্দপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়,দুর্জয় শব্দকর ঠাকুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান পেছন থেকে বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনাস্থলে গিয়ে কমলগঞ্জ থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পিকাপ ভ্যানটি জব্দ করে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews