ঋণের কিস্তি দিতে না পেরে গলায় ফাঁস দিলেন রিক্সাচালক কুলাউড়ার গৌরাঙ্গ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ঋণের কিস্তি দিতে না পেরে গলায় ফাঁস দিলেন রিক্সাচালক কুলাউড়ার গৌরাঙ্গ

  • মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

Manual6 Ad Code
 
এইবেলা, কুলাউড়া  ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নন্দীরগ্রামে বিভিন্ন বেসরকারি সংস্থার ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে সোমবার (৫ জানুয়ারি) রাতে গৌরাঙ্গ দাস (৫৫) নামক এক রিক্সা চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত গৌরাঙ্গ তিন সন্তানের জনক।
স্থানীয় লোকজন জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে চরম অর্থকষ্টে ভোগছিলেন রিক্সা চালক গৌরাঙ্গ দাস। । প্রতিদিনের চাপ, কিস্তির জ্বালা আর অর্থসংকটে হতাশ হয়ে শেষ পর্যন্ত নিজ বাড়ির একটি গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় এলাকায় ঋণগ্রস্ত মানুষ হতাশ।
পৃথিমপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী জানান, খবর পেয়ে আমি নিহতের বাড়িতে যাই এবং ঘটনার সত্যতা জানতে পারি। পরিবারের লোকজন নিশ্চিত করেছেন, গৌরাঙ্গ দাস প্রতিদিন বিভিন্ন বেসরকারি সংস্থার কিস্তি পরিশোধের অর্থসংকটে হতাশ হয়ে আত্মহত্যা করেন৷
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার নিয়ে আসে। মঙ্গলবার ০৬ জানুয়ারি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার এসআই আরিফ জানান, বিভিন্ন ঋণের কারণে মানসিক যন্ত্রণা থেকে আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার ও স্থানীয় লোকজন নিশ্চিত করেছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!