ওসমানীনগরে যুবক নিহত : ৩ মহিলা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ

ওসমানীনগরে যুবক নিহত : ৩ মহিলা আটক

  • রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual5 Ad Code

সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গায় সাবেক ইউপি সদস্য আতিক মেম্বার নিহতের ঘটনার ১১দিনের ব্যবধানে পূর্ববিরোধের জের ধরে ফের দু’পক্ষের সংঘর্ষে শাজাহান মিয়া সৌরভ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ মারা যান। নিহত সৌরভ উপজেলার বুরুঙ্গা ইউপির উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন মহিলাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে ওসমানীনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার বুরুঙ্গা ইউপির উত্তর তিলাপাড়া গ্রামের সুহেল মিয়ার স্ত্রী সুমনা (৩২), রুহেল মিয়ার স্ত্রী মারিয়া(২৪) ও শিপন মিয়ার স্ত্রী জেলী বেগম (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, উপজেলার উত্তর তিলাপাড়া গ্রামের বাসিন্দা বারিক উদ্দিন ও আব্দুল আজিজের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। প্রায় দুই বছর আগে উত্তর তিলাপাড়া জামে মসজিদের ভূমি নিয়ে বিরোধ আরও তীব্র হয়। সম্প্রতি একটি জিপগাড়ি চলাচলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও উত্তেজনা দেখা দেয়। এসব ঘটনা সহ বিভিন্ন ঘটনায় উভয়পক্ষ আদালতে পৃথক মামলাও রয়েছে। গত শনিবার বিকেলে শাজাহান মিয়া সৌরভ সিলেট শহর থেকে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে সৌরভের গলার শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। সৌরভকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে সৌরভ মারা যান। একই ঘটনায় শাকিল আহমদ নামে আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual4 Ad Code

ওসমানীনগর থানার ওসি মুর্শেদুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩জনকে আটক করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!