কুলাউড়ায় অনুষ্ঠিত হলো পেশাজীবীদের মিলনমেলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় অনুষ্ঠিত হলো পেশাজীবীদের মিলনমেলা

  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পেশাজীবীদের নিয়ে দিনব্যাপী মতবিনিময়, মিলন সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। ইকরা হিফজুল কোরআন একাডেমি ও এতিমখানার উদ্যোগে ১৭ জানুয়ারি শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে প্রধান অতিথি ছিলেন সিলেট লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, আইনজীবী, ব্যাংকার, ব্যবসায়ী, সরকারী ও বেসরকারী চাকুরীজীবীসহ বিভিন্ন পেশায় কর্মরতরা অংশ নেন। ইকরা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সিরাজুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের পরিচালক সিতাব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা মো: জাকির হোসেন, জিপিএইচ ইস্পাত লিঃ এর জেনারেল ম্যানেজার মো: এনামুল ইসলাম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডা. মো: ময়নুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন ভূকশিমইল দারুল উলুম আলীম মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাও: আব্দুল কাইয়ুম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পরিচালনা কমিটির সহ সভাপতি শাহীন আহমদ খান, সাবেক রেলওয়ে কর্মকর্তা রেজাউর রহমান রাজা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা আহ্বায়ক আব্দুল মুহাইমিন, ইকরা হিফজুল কোরআন একাডেমি ও এতিমখানার পরিচালক লুৎফুর রহমান কয়েছ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!