আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

  • বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

Manual1 Ad Code


এইবেলা কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় শিক্ষা বৃত্তি প্রদান করেছে হাজীপুর আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ট্রাস্ট ভবনে ৫৭ জন শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদের সভাপতিত্বে ও তোয়েল আহমদ চৌধুরী এর পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট নওয়াব আলী আব্বাছ খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকপাড়া এম এ আহাদ কলেজের অধ্যক্ষ মো. হানিফ, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোছাঃ তাহমিনা আক্তার, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক সুমন্ত গোপাল দত্ত, মোঃ আমজদ আলী, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন, সাংবাদিক এম এ হামিদ, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক জায়েদ আহমদ, শিক্ষক সঞ্জিত মালাকার, শিক্ষক হেলাল আহমদ প্রমুখ। এছাড়াও কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাইকপাড়া এম এ আহাদ কলেজের শিক্ষকগনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, আজিজুননেছা মেমোরিয়াল ট্রাষ্ট থেকে ২০২৩ সাল থেকে শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করে আসছে। এরি ধারাবাহিকতায় এ বছরেও শিক্ষাবৃত্তি প্রদান করা হলো। বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো- কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাইকপাড়া এম এ আহাদ কলেজ। প্রতি বিদ্যালয়ে ১৫ জন ও কলেজে ৪ জন করে মোট ৫৭ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Manual2 Ad Code

সাবেক এমপি এডভোকেট নওয়াব আলী আব্বাছ বলেন, আজিজুননেছা মেমোরিয়াল ট্রাষ্ট মাদক, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই বৃত্তি কার্যক্রম অব্যাহত রেখে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় থাকলে আরও প্রসারিত হবে।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!