কুড়িগ্রামের দূর্গম চরে ছিন্নমূল মানুষের মাঝে বাংলাদেশি প্রবাসী সংগঠন বাফলা’র কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুড়িগ্রামের দূর্গম চরে ছিন্নমূল মানুষের মাঝে বাংলাদেশি প্রবাসী সংগঠন বাফলা’র কম্বল বিতরণ

  • শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের দূর্গম চরাঞ্চলের ছিন্নমুল মানুষের মাঝে প্রবাসীদের সংগঠন বাফলার কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দূর্গম মাঝের চরে মার্কিন যুক্তরাষ্ট্রে  বসবাসরত  প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ ইউনিট ফেডারেশন অব লস এ্যাঞ্জেলেস’র  অর্থায়নে পরিচালিত বাফলা চ্যারেটির উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন-বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাসুম বিল্লাহ্ এবং সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-শিক্ষক নূরনাহার বেগম, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক আমার দেশ ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews