কুলাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

কুলাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে কুলাউড়া ডাকবাংলো সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে কুলাউড়ার নব-নির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা প্রশাসন, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন, বিএনপি, বাসদ মার্কসবাদী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা প্রেসক্লাব, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্ব স্ব কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিছুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুশীল চন্দ্র দে প্রমুখ। এছাড়া রাতে পৌর শহরে অবস্থিত প্রয়াত ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু’র কবরস্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেন, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংবাদিক ময়নুল হক পবন প্রমুখ।

Manual6 Ad Code

অনুষ্ঠান শেষে দুপুরে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু’র সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!