রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

  • মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

Manual7 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে খুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ ০২ মার্চ সোমবার রাতে চট্টগ্রাম জেলা থেকে ৩ আসামি গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১) । গ্রেফতারকৃতরা সবাই রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রাজনগর থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, এর তত্ত্বাবধানে, মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) অরূপ সরকার, এএসআই (নিরস্ত্র) মো: জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মো: মিলাদ আহমদ এবং জেলা গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র) আহলাদ ইবনে জামিল আহমদ পিপিএম সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযান পরিচালনা করিয়া চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনী হতে  ০২ মার্চ সোমবার রাতে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য,  বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং  মৌলভীবাজার  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৯) করা হয়।  নিহত তারেক আহমদ  ঘরগাঁও  গ্রামের গাজী মিয়ার ছেলে।
রাজনগর থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, ৩ মার্চ মঙ্গলবার দুপুর আনুমানিক ২টায় তাদের রাজনগর থানায় নিয়ে আসা হয়েছে এবং হত্যা কাজে ব্যবহৃত চাকু উদ্ধারের অভিযান অব্যাহত আছে।অভিযান এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালেত সোপর্দ করা হবে।#

Manual1 Ad Code

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!