হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

Manual3 Ad Code
 মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম  সদর উপজেলার হলোখানা ইউনিয়নে ৭ হাজার ৬ শত ৯২ জন দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
১৬ মার্চ (সোমবার) সকালে হলোখানা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ট্যাগ  অফিসার কুড়িগ্রাম যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা ওলামা দলের সভাপতি ডেন্টিস্ট মাওলানা ফজলুল হক, ইউনিয়নের সকল ইউপি সদস্য, গণমাধ্যম কর্মী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল নিতে সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি দেখা যায়। প্রত্যেকে ১০ কেজি করে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন নিম্ন আয়ের মানুষজন।
 ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন, ভিজিএফ কর্মসূচির আওতায় হলোখানা  ইউনিয়নের মোট  ৭ হাজার ৬ শত ৯২ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। যাতে প্রকৃত সুবিধাভোগীরা নির্ধারিত চাল সঠিক ভাবে পেতে পারে, সে জন্য প্রশাসনের তত্ত্বাবধানে কঠোর নজরদারি রাখা হয়েছে। স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!