কুলাউড়ায় রূপালী ব্যাংক পিএলসি’র স্থানান্তর শাখার উদ্বোধন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

কুলাউড়ায় রূপালী ব্যাংক পিএলসি’র স্থানান্তর শাখার উদ্বোধন 

  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬

Manual8 Ad Code
এইবলো, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় রূপালী ব্যাংক পিএলসি’র স্থানান্তর শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে পৌর শহরের দক্ষিণ বাজারস্থ মিছবা বারী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কুলাউড়া শাখার প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য।
তিনি  বলেন, গ্রাহকদের আরও আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা দিতে এই স্থানান্তর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে গ্রাহকদের সেবার পাশাপাশি ও যাতায়াত সহজতর হবে। সেই সাথে নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  খোরশেদ আলম, রূপালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার জোনাল অফিস  উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার বিপ্লব কুমার তালুকদার, সহকারী মহাব্যবস্থাপক ও মৌলভীবাজার শাখা প্রধান সাব্বির আহমেদ,  সূর্য কান্ত দাশ, সহকারী মহা ব্যবস্থাপক,সিলেট, ও প্রবীন সাংবাদিক শাকিল রশিদ, প্রেসক্লাব কুলাউড়ার ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, ড. মো আব্দুল কাইয়ুম, সভাপতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, কুলাউড়া, মো: আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কুলাউড়া, সামছুন্নাহার বেগম, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, কুলাউড়া ও কমিশনার, বাংলাদেশ স্কাউট, কুলাউড়া উপজেলা শাখা, মো: আব্দুল মোহাইমিন। সভাপতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুলাউড়া। মো: ফখর উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কুলাউড়া, মোঃ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক নর্তন সপ্রাবি, মোঃ শেলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ আবুল ফাত্তাহ চৌধুরী, ব্যবস্থাপক, ইউসিবিএল, প্রদীপ কুমার দত্ত, প্রিন্সিপাল অফিসার, অগ্রণি ব্যাংক পিএলসি প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি মাধবপুর শাখার ব্যবস্থাপক ও অত্র শাখারই প্রাক্তন ব্যবস্থাপক  পারভেজ আহমেদ, ও আজিমগঞ্জ শাখার ব্যবস্থাপক  মো ইকবাল হোসেন, এছাড়াও উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর সম্মানিত শিক্ষকমন্ডলী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর কর্মকর্তাবৃন্দ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ,  গ্রাহকবৃন্দ, রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে আগত বর্তমান ও প্রাক্তন কর্মকর্তা- কর্মচারীবৃন্দসহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!