আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঋণ প্রদানের প্রলোভণ- বড়লেখায় লক্ষাধিক টাকা হাতিয়ে কথিত এনজিও কর্মী উধাও কুলাউড়ায় ব্যবসায়ীকে পেট্রোল পাম্পসহ পুড়িয়ে মারার হুমকি আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের দায়ে কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ার আমতৈল প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা

আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ

  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: 
নওগাঁ জেলাহর আত্রাই উপজেলার শাহগোলা ইউনিয়নের নিকটবর্তী ভবানীপুর বাজার এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে একের পর এক ক্যাবল লাইনের তার কেটে নাশকতার ঘটনা ঘটছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে স্থানীয় ক্যাবল ব্যবসায়ীরা।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে গভীর রাতে ক্যাবল লাইনের গুরুত্বপূর্ণ অংশগুলো কেটে দিচ্ছে। ফলে পুরো এলাকার সংযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং গ্রাহকরা পড়ছেন চরম ভোগান্তিতে। প্রায়ই এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যতম মোছা. কোহিনূর বেগম (৫০), স্বামী মো. হাফিজার রহমান (৫৫)। তিনি “এইচকে ক্যাবল” প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং আত্রাই উপজেলার মির্জাপুর ভবানীপুর বাজার এলাকার বাসিন্দা। তিনি জানান, বারবার এভাবে লাইনের তার কেটে দেওয়ায় তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গ্রাহকদের কাছে সেবা প্রদান ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, প্রতিবার লাইন কেটে ফেলার পর তা মেরামত করতে সময় ও অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে, যা ব্যবসার জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এতে শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং সেবার মান নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নিয়মিত এমন নাশকতার ফলে ইন্টারনেট ও টিভি সংযোগে বিঘ্ন ঘটছে, যা দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।
ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে এলাকায় নিয়মিত টহল জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল করিম বলেন, এ ব্যাপারে আমি নিজে ক্ষতিগ্রস্ত কেবল ব্যবসায়ীদের একটি অভিযোগ করতে বলেছি, তাদের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে, যা পুরো এলাকার স্বাভাবিক পরিবেশকে হুমকির মুখে ফেলবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!